প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেমলুব লিমিটেড এবং এইচ বি করপোরেশনের যৌথ উদ্যোগে ‘নো হেলমেট নো রেসপেক্ট’ শিরোনামে বাইকারদের নিয়ে মিলনমেলা ও আকর্ষণীয় গেম শো সম্প্রতি ঢাকার অদূরে পূর্বাচল ৩০০ ফিট বালু ব্রিজের কাছে অনুষ্ঠিত হয়। ১৪টি গ্রুপে বিভক্ত প্রায় ৩৫০ জন মোটরসাইকেল আরোহী এতে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে পূর্বাচলে অ্যারাবিয়ান বার-বি-কিউ রেস্টুরেন্টে মোটরসাইকেল আরোহীদের সৌজন্যে মিলনমেলার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কেমলুব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আবেদীন, পরিচালক (অপারেশনস) শানিয়া মাহিয় আবেদীন, এইচ বি করপোরেশনের প্রতিষ্ঠাতা জাকীবারী, অনলাইন পার্টনার বাইকবিডির প্রতিষ্ঠাতা শুভ্র সেন। বিজ্ঞপ্তি