কেমিকো ফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেমিকো ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয় সম্মেলন-২০১১ সম্প্রতি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এম এ কালাম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নূরুল আকতার অরোরা, পরিচালক এম এন কে আসওয়াদ ও মেহানাজ জেরিন মেহজাবিন আসওয়াদ।এ ছাড়া সম্মেলনে আরও বক্তব্য দেন কোম্পানির পরামর্শক এম এস জালাল, বিপণন উপদেষ্টা মোখলেছুর রহমান, বিপণন উপমহাব্যবস্থাপক এম এ মনসুর, বাজার উন্নয়ন উপমহাব্যবস্থাপক এম এ ওয়াহাব, এইচআরডি ম্যানেজার বি এম জাকির, কারখানা ব্যবস্থাপক ফজলুল হক, পিএমডি ব্যবস্থাপক ছাইদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।