কেমিকো ল্যাবরেটরিজ এখন থেকে কেমিকো ফার্মাসিউটিক্যালস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেমিকো ল্যাবরেটরিজ লিমিটেডের নাম পরিবর্তন করে কেমিকো ফার্মাসিউটিক্যালস রাখা হয়েছে। কোম্পানির নতুন নাম ঘোষণা উপলক্ষে সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী দুবাই চিড়িয়াখানার পরিচালক মো. আলী রেজা খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান এম এ কালাম এবং ব্যবস্থাপনা পরিচালক নূরুল আক্তার আরোরা। বিজ্ঞপ্তি।