কেয়া কসমেটিকসের এজিএম অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেয়া কসমেটিকসের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি গাজীপুরের কোনাবাড়িতে নিট কম্পোজিট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আবদুল খালেক পাঠান। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক খালেদা পারভীন পলি, পরিচালক মাসুম পাঠান, নিরপেক্ষ পরিচালক মো. ফয়েজ উদ্দীন, সিএফও মো. হুমায়ুন কবির। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র নির্বাহী পরিচালক আক্কাস আলী পাঠান ও হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এ বি এম গোলাম মোস্তফা মুন্সি। বিজ্ঞপ্তি।