কেরানীগঞ্জে আইডিএলসি ফিন্যান্সের ১৩তম শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগরের নদীধারার নগরমহল রোডের একে টাওয়ারে সম্প্রতি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের ১৩তম শাখা উদ্বোধন করা হয়েছে। আইডিএলসি ফিন্যান্সের এই শাখা গ্রাহকদের এসএমই ও মেয়াদি ঋণ, লিজ ফিন্যান্স, গৃহঋণ, গাড়িঋণ, পারসোনাল লোনসহ বিভিন্ন ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক সেবা দেবে। আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেইন আনুষ্ঠানিকভাবে এই শাখার উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আইডিএলসি লিমিটেডের মহাব্যবস্থাপক ও সিএফও এইচ এম জিয়াউল হক খান, এসএমই শাখার প্রধান জাহিদ ইবনে হাই এবং লিগ্যাল অ্যাফেয়ার্সের প্রধান মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।