কেরানীগঞ্জের আগানগরে মার্কেন্টাইল ব্যাংকের ৫৮তম শাখা চালু
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে গতকাল রোববার মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৫৮তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম আমানউল্লাহ প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, পরিচালক মো. সেলিম ও মোশাররফ হোসেন এবং সাবেক পরিচালক এম এ খান বেলাল।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদুল হক, উপব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথ এবং আগানগর শাখার ব্যবস্থাপক আল মনসুর।এম আমানউল্লাহ আশা প্রকাশ করেন যে এলাকার জনগণ মার্কেন্টাইল ব্যাংকের এই শাখা থেকে সেবা গ্রহণ করবেন এবং শাখাটিও সর্বোত্তম সেবা নিশ্চিত করবে। মো. আনোয়ারুল হক বলেন, মার্কেন্টাইল ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই সব শ্রেণী ও পেশার মানুষের উপযোগী বিভিন্ন সঞ্চয়ী, আমানত ও ঋণ প্রকল্প প্রবর্তনের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছে।দেওয়ান মুজিবুর রহমান বলেন, জানান, চলতি বছর এই ব্যাংক বিভিন্ন এলাকায় আরও সাতটি শাখা খুলবে। ফলে বছর শেষে ব্যাংকের শাখার সংখ্যা দাঁড়াবে ৬৫টিতে। বিজ্ঞপ্তি।