কেশবপুরে ইসলামী ব্যাংকের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যশোরের কেশবপুরে গত সোমবার উদ্বোধন করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩০৬তম শাখা। ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম শাখাটির উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পরিচালক মো. জয়নাল আবেদীন ও সিরাজুল করিম, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।