কোকা-কোলার পিআরের দায়িত্ব পেল মাস্টহেড পিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুজাতিক পানীয় কোম্পানি কোকা-কোলা বাংলাদেশের জনসংযোগ (পিআর) কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছে মাস্টহেড পিআর। কোকা-কোলা বাংলাদেশের প্রধান কার্যালয়ে মাস্টহেড পিআর ও কোকা-কোলা বাংলাদেশের মধ্যে জনসংযোগ সেবা প্রদানবিষয়ক একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কোকা-কোলার কান্ট্রি ম্যানেজার সাদাব খান, পিআর অ্যান্ড কমিউনিকেশনের কনসালট্যান্ট শামিমা আকতার এবং মাস্টহেড পিআরের ডিরেক্টর জিয়াউদ্দিন আদিলসহ অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।