প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে কোকাকোলা বাংলাদেশ, ওশান কনজারভেন্সি এবং কেওক্রাডংয়ের স্বেচ্ছাসেবীরা সেন্ট মার্টিনের সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন। গত ২৮ নভেম্বর ‘তুলে ফেলো, পরিষ্কার করো, সমুদ্রে পরিবর্তন আনো’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্বব্যাপী কোকাকোলার দায়িত্বশীল প্রতিশ্রুতির অংশ হিসেবে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণে চতুর্থবারের মতো এ ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। বিজ্ঞপ্তি।