কোথায় যাবে আপনার দেওয়া কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ধরুন আপনি ১০০ টাকা কর দিয়েছেন। এখন দেখা যাক, এবারের বাজেটে এই টাকাটা কোথায় ব্যয় হবে, কারা বেশি পাবেন। যেমন আপনার ১০০ টাকার করের ২২.২ টাকাই বেতন হিসেবে পাবেন সরকারি চাকরিজীবীরা। 
বেতন–ভাতা ২২.২ টাকা
সাহায্য মঞ্জুরি ১৭.৮ টাকা
সম্পদ সংগ্রহ ৪.৩ টাকা
ভর্তুকি ও প্রণোদনা ৭.৮ টাকা
অপ্রত্যাশিত ব্যয় ১ টাকা
সুদ ১৭.৫ টাকা
পণ্য ও সেবা ৯.১০ টাকা
পেনশন ৭.৪ টাকা
অনুন্নয়ন বিনিয়োগ ৭.৬ টাকা
বিবিধ ব্যয় ৫.৩ টাকা

কোথা থেকে টাকা আসবে, কোথায় যাবে
চলতি ২০১৫–১৬ অর্থবছরে ২,৯৫,১০০ কোটি টাকার বাজেট ঘোষিত হলেও সংশোধিত বাজেটে তা কমে ২,৬৪,৫৬৫ কোটি টাকায় দাঁড়ায়। আগামী ২০১৬–১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আয়–ব্যয়ের চিত্র।

আয়
২,৪৮,২৬৮ কোটি টাকা
আয়
হিসাব কোটি টাকায়
আয় ও মুনাফা থেকে কর ৭১,৯৪০
মূল্য সংযোজন কর ৭২,৭৬৪

সম্পূরক শুল্ক

৩০,০৭৫

এনবিআরের বাইরের কর

৭,২৫০

বিদেশি অনুদান

৫,৫১৬

আমদানি শুল্ক

২২,৪৫০

এনবিআরের অন্যান্য আদায়

৫,৯২৩

কর ব্যতীত রাজস্ব

৩২,৩৫০

ব্যয়

৩,৪০,৬০৫

কোটি টাকা

খাতভিত্তিক ব্যয়

শিক্ষা ও প্রযুক্তি

৫০,০১৭

জনপ্রশাসন

৪৭,৭৬১

সুদ

৩৯,৯৫১

পরিবহন ও যোগাযোগ

৩৫,৯২০

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন

২৩,২৫৮

প্রতিরক্ষা

১৯,৬০৯

জনশৃঙ্খলা ও নিরাপত্তা

১৯,১০০

সামাজিক কল্যাণ ও নিরাপত্তা

১৮,৩৩৯

ভর্তুকি ও প্রণোদনা

১৭,৭২৯

পেনশন ও গ্র্যাচুইটি

১৬,৯১৬

স্বাস্থ্য

১৫,৮৮৩

জ্বালানি ও বিদ্যুৎ

১৫,০১৪

কৃষি

১৩,০০৩

অন্যান্য

৮,১০৫

ঘাটতি

৯২,৩৩৭ কোটি টাকা

বিদেশি ঋণ, দেশের ব্যাংক ও ব্যাংকের বাইরে থেকে ঋণ নিয়ে এই ঘাটতি মেটানো হবে।

ধ্যানে বসলে কর

হয়তো একঘেয়েমি বা হতাশায় বিষণ্ন হয়ে পড়েছেন আপনি। ঠিক করলেন মেডিটেশনের (ধ্যান) মাধ্যমে শরীর, মন ও মস্তিষ্ককে প্রশান্ত করবেন। আপনার সেই পরিকল্পনায় এবার বাদ সাধতে পারে কর। তাতে ধ্যানেও আপনার খরচ বাড়বে। অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনায়, এ সেবার ওপর মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এত দিন এ সেবা মূসক বা ভ্যাটের আওতামুক্ত ছিল। অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে বললেন, ‘মেডিটেশন সেবার ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করছি।’

পাউরুটি, বিস্কুটেও বাড়বে খরচ

অফিস শেষে বাসায় ফেরার পথে আপনি বেকারিতে গেছেন। রুটি, কেক, বিস্কুট কিনবেন। বেকারি ম্যানেজার আপনার থেকে প্রকৃত মূল্যের অতিরিক্ত অর্থ চেয়ে নেবেন অথবা কেটে রাখবেন। কারণ গতকাল যে বাজেট ঘোষণা হয়েছে, তাতে এসব ভোগ্যপণ্যকে মূসক বা ভ্যাটের আওতায় আনা হয়েছে। নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, ‘১০০ টাকা পর্যন্ত মূল্যমানের পাউরুটি, বানরুটি ও হাতে তৈরি কেক ও বিস্কুটের ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করছি।’ অর্থাৎ আপনার সকালের নাশতার পাউরুটি, সন্ধ্যার কেক, বিস্কুটের পেছনে খরচ বেড়ে গেল।

শ্রেণিভুক্ত বিজ্ঞাপনেও কর

বিয়ের জন্য পাত্রী চেয়ে এবং বাসা ভাড়ার বিজ্ঞাপন দেবেন পত্রিকায়? শ্রেণিভুক্ত বিজ্ঞাপন হিসেবে এখন থেকে পত্রিকায় এ ধরনের বিজ্ঞাপন দিতে গেলে খরচ বেড়ে যাবে। কারণ, এ ধরনের বিজ্ঞাপনের ওপর মূল্য সংযোজন কর বা মূসক আরোপের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী নতুন অর্থবছরের জন্য গতকাল যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে তিনি এ ধরনের বিজ্ঞাপন থেকেও কর আদায় করতে চান। তবে মৃত্যুসংবাদের বিজ্ঞাপনকে মূসকের বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে।

কোথায় হবে নতুন বিমানবন্দর

 দেশে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য তিনটি স্থানকে নির্বাচিত করেছে সরকার। এগুলো হচ্ছে মাদারীপুর অথবা ঢাকার দোহার অথবা মুন্সিগঞ্জ। নতুন বিমানবন্দরের নাম হবে ‘বঙ্গবন্ধু বিমানবন্দর’। এবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে যাত্রী ও কার্গো পরিবহনের গুরুত্ব বিবেচনায় নিয়ে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য বিমানবন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদারীপুর, দোহার অথবা মুন্সিগঞ্জে ‘বঙ্গবন্ধু বিমানবন্দর’ নামে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে।

কর ফাঁকি বন্ধে ইউনিট হচ্ছে

কর ফাঁকি উদ্‌ঘাটনে ও করদাতা চিহ্নিতকরণে আধুনিক ও প্রযুক্তিমুখী কর তথ্য ইউনিট গঠন করা হবে। বাজেট বক্তব্যে গতকাল অর্থমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বের অনেক দেশে করদাতা চিহ্নিতকরণসহ কর ফাঁকি রোধে অনলাইনভিত্তিক স্বয়ংক্রিয় তথ্য সংগ্রহের ব্যবস্থা আছে। বাংলাদেশে এমনটি করা হবে।

এসএমইর অব্যাহতি ৩৬ লাখ টাকা

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য কর অব্যাহতির সীমা বার্ষিক টার্নওভার ৩০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৩৬ লাখ টাকা করা হয়েছে। তার মানে যেসব প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন ৩৬ লাখ টাকা বা তার কম, তাদের কর দিতে হবে না।