কোহিনুর কেমিক্যালসের এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোহিনুর কেমিক্যালসের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, নিরপেক্ষ পরিচালক এম শমসের আলী ও কাজী মামুন-উল-আশরাফ, কোম্পানি সচিব মো. ফেরদাউস জামান ও সিএফও আবু বকর সিদ্দিক। বিজ্ঞপ্তি।