কোয়ান্টাসের ঘুরে দাঁড়ানোর ভরসা এশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলীয় বিমান সংস্থা ‘কোয়ান্টাস' নিজেদের ব্যবসায়িক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য নতুন উদ্যোগ গ্রহণ করেছে। নতুন উদ্যোগে এ বিখ্যাত বিমান সংস্থাটি এশিয়ার বিভিন্ন গন্তব্যে ব্যবসা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। সে লক্ষ্যে কোয়ান্টাস তাদের বিমানবহরে যুক্ত করতে যাচ্ছে ১১০টি নতুন বিমান।অস্ট্রেলিয়া থেকে পৃথিবীর যেকোনো প্রান্তে যেতে হলেই এশিয়ার ওপর দিয়ে উড়ে যেতে হয়। অর্থনৈতিকভাবে দ্রুত বর্ধনশীল এশিয়ার বিভিন্ন গন্তব্য এখন বেড়াতে যাওয়ার জন্য অস্ট্রেলীয়দের আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। অস্ট্রেলীয়দের এ আগ্রহকে পুঁজি করেই এশিয়ার বিভিন্ন গন্তব্যে নিজেদের ব্যবসা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কোয়ান্টাস। জাপানের মিতসুবিশি করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে কোয়ান্টাস একটি নতুন বাজেট এয়ারলাইনস চালু করতে যাচ্ছে। জেটস্টার নামের এই এয়ারলাইনসটি আগামী বছরের শেষ নাগাদ যাত্রী পরিবহন শুরু করবে। এছাড়াও এশিয়ার বিভিন্ন গন্তব্যকে মাথায় রেখে কোয়ান্টাস চালু করতে যাচ্ছে একটি বিলাসবহুল ‘প্রিমিয়াম’ এয়ারলাইন্স। তবে এ জন্য তারা এশিয়ার কোনো প্রতিষ্ঠান বা এয়ারলাইনসের সঙ্গে যৌথ উদ্যেগে যাবে, সেটা এখনো ঠিক হয়নি।কান্তাসের প্রধান নির্বাহী অ্যালান জয়সে বলেন, ‘কোয়ান্টাসের অর্থনৈতিক অবস্থা এ মুহূর্তে খারাপ হলেও ভবিষ্যতে তা ঘুরে দাঁড়াবে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বের নবতর প্রেক্ষাপটে এশিয়া হবে কোয়ান্টাসের নতুন ব্যবসা ক্ষেত্র। ওয়েবসাইট।