কেয়া কসমেটিকস ও ঢাকা ফিশারিজের শেয়ার লেনদেন আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের তদন্ত সম্পন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে আজ রোববার দুপুর ১২টা থেকে কেয়া কসমেটিকস লিমিটেড ও ঢাকা ফিশারিজ লিমিটেডের শেয়ারের লেনদেন আবার শুরু হয়েছে। শেয়ারের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় ডিএসই এ প্রতিষ্ঠান দুটির শেয়ারের লেনদেন গত ২৯ আগস্ট স্থগিত করে।পদ্মা সিমেন্টের শেয়ার লেনদেন স্থগিত: পদ্মা সিমেন্ট লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসই কর্তৃপক্ষ আজ রোববার প্রতিষ্ঠানটির শেয়ারের লেনদেন স্থগিত করেছে। এর আগে ডিএসই শেয়ারের দাম বাড়ার ব্যাপারে পদ্মা সিমেন্টকে কারণ দর্শানোর নোটিশ দেয়। প্রতিষ্ঠানটি এর কারণ জানাতে দেরি করায় ডিএসই এ সিদ্ধান্ত নেয়। পরে অবশ্য পদ্মা সিমেন্ট ডিএসইর নোটিশের জবাব দেয়। ডিএসই নোটিশের জবাবে পদ্মা সিমেন্ট জানায়, সম্প্রতি শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অনেকটা বেড়ে যাওয়ার পেছনে কোনো স্পর্শকাতরতা নেই। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের শেয়ারের দাম কেন বাড়ছে, তার সুনির্দিষ্ট কোনো কারণ তাদের জানা নেই।প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের উত্তর: ঢাকা স্টক এক্সচেঞ্জের এক কারণ দর্শানো নোটিশের উত্তরে প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জানিয়েছে, সম্প্রতি শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অনেকটা বেড়ে যাওয়ার পেছনে কোনো স্পর্শকাতরতা নেই। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তাদের শেয়ারের দাম কেন বাড়ছে, তার সুনির্দিষ্ট কোনো কারণ তাদের জানা নেই।