কেয়া কসমেটিকসের ১:১ রাইট অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকস লিমিটেডের ১:১ রাইট শেয়ার অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির ৪২৫-তম কমিশন ¬সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই রাইট শেয়ারের মাধ্যমে কেয়া কসমেটিকস লিমিটেড সাত কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ৪৯৪টি শেয়ার ছেড়ে বাজার থেকে ১৪৭ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার ৮৮০ টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের ১০ টাকা প্রিমিয়াম নেওয়া হবে।এই টাকা দিয়ে প্রতিষ্ঠানটি ব্যাংক ঋণ পরিশোধ করবে এবং চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) হিসেবে খরচ করবে। এই রাইটের ইস্যু ব্যবস্থাপক হিসেবে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড কাজ করছে। এছাড়া আজকের সভায় আমাম সি ফুড লিমিটেড, খাজা মোজাইক অ্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রাসপিট (ইনক) বাংলাদেশ লিমিটেড ও ঢাকা ফিসারিজ লিমিটেডের প্রথম প্রান্তিকের আর্থিক বিবরণী দাখিলে ব্যর্থতার জন্য প্রতিষ্ঠানগুলোর প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা হারে জরিমানা ধার্য করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।