কেয়া কসমেটিকসের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া নিট কম্পোজিট প্রাঙ্গণে সম্প্রতি কেয়া কসমেটিকস লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আবদুল খালেক পাঠান। উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক খালেদা পারভীন, পরিচালক মাসুম পাঠান, নিরপেক্ষ পরিচালক মো. ফয়েজ উদ্দীন, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক আক্কাছ আলী পাঠান, চিফ অপারেটিং অফিসার জাবেদ হাসান, সিএফও মুস্তাফিজুর রহমান, হাসান শহিদ সরওয়ার, মহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) এ বি এম গোলাম মোস্তফা মুন্সি এবং কোম্পানির ভারপ্রাপ্ত সচিব মো. নূর হোসেনসহ কোম্পানির অন্য কর্মকর্তা-কর্মচারী ও শেয়ারহোল্ডাররা। সভায় স্পনসর ও সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।