কোকা-কোলা কিনে মিলতে পারে স্যামসাং স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোমলপানীয় ব্র্যান্ড কোকা-কোলা কিনে একজন ভোক্তা জিতে নিতে পারেন স্যামসাং গ্যালাক্সি জে১ স্মার্টফোন।
কোকা-কোলা বাংলাদেশ তাদের গ্রীষ্মকালীন বিপণন-প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এ সুবিধা দিচ্ছে তারা। রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘কোকা-কোলা খোলো, কানেক্ট করো’ শীর্ষক এই বিপণন-প্রচার কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশেষভাবে তৈরি হলুদ ছিপিযুক্ত সব কোকা-কোলা, স্প্রাইট ও ফান্টার পেট ও কাচের বোতলে এ সুযোগ পাওয়া যাবে। ছিপিগুলোর নিচে একটি ৮ সংখ্যার কোড থাকবে। সেটি পাওয়ার পর ভোক্তাকে ০৯৬৬৬ ৯৯৯৮৮৮ নম্বরে একটি মিসকল দিতে হবে। সঙ্গে সঙ্গে কোকা-কোলার পক্ষ থেকে ফিরতি কল করা হবে। তখন ভোক্তাকে নিজের নাম, ঠিকানা ও ইউনিক কোডটি উল্লেখ করে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। সবচেয়ে কম সময়ে উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
গতকাল ১৫ মার্চ শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১৪ মে পর্যন্ত। এ সময়ে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টার মধ্যে প্রতি ঘণ্টায় একজন করে মোট ১০ জন বিজয়ী নির্বাচন করা হবে। দিন শেষে যোগাযোগ করা হবে বিজয়ীদের সঙ্গে। তবে পুরস্কার নেওয়ার সময় ভোক্তাকে ৮ সংখ্যার কোডসংবলিত হলুদ ছিপিটি সঙ্গে আনতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কোকা-কোলা বাংলাদেশের আবাসিক ব্যবস্থাপক শাদাব খান, স্যামসাং বাংলাদেশের আবাসিক ব্যবস্থাপক চুন সু মুন, কোকা-কোলা ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার তাপস কুমার পাল প্রমুখ।