প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাসায় ইফতার’ কনটেস্টের ২০০ জন বিজয়ীকে নিয়ে গত রোববার জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানের সঙ্গে একটি গালা ডিনারের আয়োজন করে কোকা-কোলা বাংলাদেশ ভাষা দিবস ক্যাম্পেইন এবং রেডিও ফুর্তি। কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাদাব আহমেদ খান অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের স্বাগত জানান। নৈশভোজ অনুষ্ঠানে বিজয়ীরা মোস্তাফিজুর রহমানের সঙ্গে নৈশভোজ ছাড়াও নানা বিনোদনমূলক গেমস ও কার্যক্রমে অংশ নেন। কণ্ঠশিল্পী কণা এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তি