কোকা-কোলাকে বিজ্ঞাপনী সেবা দেবে টপ অব মাইন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কোমলপানীয় ব্র্যান্ড কোকা-কোলা ও বিজ্ঞাপনী সংস্থা টপ অব মাইন্ডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান এবং টপ অব মাইন্ডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আদিল নিজ চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী কোকা-কোলার এওআর (দ্য এজেন্সি অব রেকর্ড) হিসেবে জনসংযোগ ও বিজ্ঞাপন-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে টপ অব মাইন্ড। এ ছাড়া কোকা-কোলা বাংলাদেশকে এক্সক্লুসিভ স্ট্র্যাটেজিক মিডিয়া প্ল্যানিং অ্যান্ড বায়িং সলিউশনস-সংক্রান্ত কৌশলগত পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব পালন করবে টপ অব মাইন্ড। বিজ্ঞপ্তি