কোকা-কোলার কোমল পানীয় কিনে বিশ্বকাপের টিকিট পেলেন দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোকাকোলা আয়োজিত ফুটবল ফিভার কার্যক্রমে অংশ নিয়ে কুমিল্লা ও চট্টগ্রামের দুজন ক্রেতা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠানরত বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার টিকিট পেয়েছেন।বিজয়ী ক্রেতাদের মধ্যে চট্টগ্রামের শহীদুল ইসলাম একটি ৫০০ মিলি লিটারের ফান্টার বোতল এবং কুমিল্লার মিজানুর রহমান এক লিটারের কোকাকোলার বোতল কিনে সম্প্রতি বিশ্বকাপ ম্যাচের টিকিট জেতেন।কোকাকোলার ‘ফুটবল ফিভার’ শীর্ষক এই বিক্রয় কার্যক্রমের আওতায় কোকাকোলা, ফান্টা ও স্প্রাইটের ৫০০ মিলি লিটার, এক লিটার ও দুই লিটারের বোতলের হলুদ ক্যাপের নিচে পুরস্কার লুকানো আছে।ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১০ উপলক্ষে শুরু হওয়া এই কার্যক্রমটি আগামী ৩০ জুন পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা শহরে চলবে। বিজ্ঞপ্তি।