কোটস বাংলাদেশের প্রশিক্ষণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটস বাংলাদেশের ম্যানেজমেন্ট তথা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সিবিএর সমানসংখ্যক সদস্য নিয়ে ‘টুগেদার উই উইন’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি রাজেন্দ্রপুরের ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত হয়।গ্রো এন এক্সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান পরামর্শক এম জুলফিকার হোসেন কর্মসূচি পরিচালনা করেন। এটির উদ্বোধন করেন কোম্পানির মানবসম্পদ পরিচালক মতিউল ইসলাম নওশাদ। এতে কোটস বাংলাদেশের নির্বাচিত সিবিএ সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক হাশেম রেজাসহ ১৪ জন প্রতিনিধি এবং সমানসংখ্যক ম্যানেজমেন্ট স্টাফ অংশ নেন।কর্মসূচিতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কোটস বাংলাদেশের উত্পাদন পরিচালক কাঞ্চন কানুনগো, চট্টগ্রাম কারখানার মহাব্যবস্থাপক রফিকুল আনাম, রাজেন্দ্রপুর কারখানার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম, করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার মীর দেলোয়ার হোসেন এবং অপারেশন ও এইচআর ম্যানেজার খালেদ মাসুদ মো. ইকবাল। বিজ্ঞপ্তি।