কোটালীপাড়ায় তাঁতবস্ত্র মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গত রোববার থেকে ১৫ দিনব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। উপজেলার পৌরসভার পানি সরবরাহ অফিস প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া পৌরসভার মেয়র এইচ এম অহিদুল ইসলাম। ড্যাফোডিল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান মেলাটির আয়োজন করেছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।
বাসস