কোটালীপাড়ায় জনতা ব্যাংকের পল্লিঋণ আদায় ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জনতা ব্যাংক ভ্রামমাণ পল্লিঋণ আদায় ক্যাম্প পরিচালনা করেছে।কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল বাজারে গত মঙ্গলবার দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ফরিদপুরের এরিয়া ইনচার্জ মো. জয়েন উদ্দিন মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ফরিদপুর অঞ্চলের এরিয়ার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. নুরুল ইসলাম, কোটালীপাড়া শাখার ব্যবস্থাপক আশীষ কুমার বিশ্বাস, কর্মকর্তা সুখরঞ্জন হালদার এবং কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসুদেব রায় বক্তব্য দেন।