কোথায় আছে স্বস্তি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ কোটি অতিরিক্ত তারল্যের চাপে
কল মানি রেট গেছে চার শতাংশের নিচে
বৈদেশিক মুদ্রা রিজার্ভের বাড়ছে উষ্ণতা
কাটছে না বিনিয়োগের দীর্ঘমেয়াদি বিষণ্নতা

অর্থনীতির এই অবস্থায়
কোথায় আছে স্বস্তি
প্রবৃদ্ধি ঢিলেঢালা হলেও
নিয়ন্ত্রণে মুদ্রা বিনিময় হার ও মূল্যস্ফীতি

রপ্তানিতে প্রবৃদ্ধি সাত শতাংশের কাছে
আমদানি মোটামুটি একই
রেভিনিউ আদায় আছে বাজেটের পিছে
রেমিট্যান্সে নাই তেমন গতি

বিদ্যুৎ জেনারেশন বেড়েছে ভালো
গ্যাস-এ নাই আশার কোনো আলো
এডিপি বাস্তবায়নে দেখি না উন্নতি
আছে ভুল নীতি আর প্রচুর দুর্নীতি

চলছে খামার চলছে কারখানা
এগুলো সবার ভালোই জানা
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে প্রয়োজন
আস্থার পরিবেশ ফিরিয়ে আনা
লেখক: মুখ্য অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক, ঢাকা কার্যালয়