প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্ধারিত সময়ের মধ্যেই সাভারে চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনে বিসিককে (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন) সার্বক্ষণিক তদারকির নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, কোনো অজুহাতেই শিল্পনগরের সিইটিপি নির্মাণকাজ বিলম্বিত করা যাবে না। বিসিক কর্মকর্তাদেরও কোনো অজুহাত সরকারের কাছে গ্রহণযোগ্য হবে না।বিসিকের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্বকালে শিল্পমন্ত্রী এ নির্দেশ দেন। গতকাল সোমবার মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সভায় জানানো হয়, ৩০ মে বিসিকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হবে। সেদিন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।