কোম্পানি আইন নিয়ে আইসিএসবির আলোচনা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) ও বাংলাদেশ ক্লাইমেট ফান্ড যৌথভাবে গতকাল মঙ্গলবার নতুন কোম্পানি আইন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে।রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন তানজীব-উল আলম। আলোচনায় অংশ নেন জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের রেজিস্ট্রার আহমেদুর রহিম, আইসিএসবি কাউন্সিল সদস্য মোহাম্মদ আসাদ উল্লাহ ও আইনবিশেষজ্ঞ রিচার্ড জি শ।অনুষ্ঠানে বক্তারা বর্তমান কোম্পানি আইনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এ আইনের আধুনিকায়নের জন্য মতামত দেন।