কোরবানির ঈদ সামনে রেখে সনি-র‌্যাংগসের নতুন বিক্রয় কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনি-র‌্যাংগসখ্যাত র‌্যাংগস ইলেকট্রনিকস সম্প্রতি ‘ঈদ উৎসব কোরবানির অফার’ শীর্ষক নতুন বিক্রয় কার্যক্রম শুরু করেছে।র‌্যাংগস গ্রুপ অব কোম্পানিজের অর্থ উপদেষ্টা রাকিবুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় র‌্যাংগস গ্রুপের পরিচালকেরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই বিক্রয় কার্যক্রমের আওতায় যেকোনো মডেলের র‌্যাংগস রেফ্রিজারেটর ও ফ্রিজার বিক্রিতে তাৎক্ষণিক এক হাজার ১০০ টাকা নগদ মূল্যছাড়, বিনা মূল্যে প্রেসার কুকার/আয়রন ও ৫০০ টাকার গিফট ভাউচার রয়েছে। ব্রাভিয়ার (সনি এলসিডি টিভি) ৫২ ইঞ্চির থ্রি-ডি এলসিডি টিভি বিক্রিতে বিনা মূল্যে একটি ব্লু-রে প্লেয়ার, দুটি থ্রি-ডি গ্লাস, দুটি থ্রি-ডি অরিজিনাল ডিস্ক, ওয়াল হ্যাঙ্গিং ও ইনস্টলেশন এবং তাৎক্ষণিক ২০ হাজার টাকা নগদ মূল্যছাড় রয়েছে। অন্যান্য পণ্যেও রয়েছে নগদ মূল্যছাড় ও নানা ধরনের পুরস্কার। বিজ্ঞপ্তি।