কোরবানির পশুর চামড়াও কম দামে বিক্রি হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর নির্ধারণ না করে লাভবান হয়েছেন ট্যানারি মালিকেরা কোরবানির পশুর চামড়া কেনাবেচা নিয়ে বড় ধরনের জটিলতা এবারও দেখা দিয়েছে। দর নির্ধারণ না থাকায় দামও পড়ে গেছে। তৈরি হয়েছে পাচারের আশঙ্কা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের চামড়া সংগ্রহ ও বেচাবিক্রির পরিস্থিতি নিয়ে আজকের বিশেষ আয়োজনআন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে এবারও কোরবানির পশুর চামড়া সংগ্রহের দর নির্ধারণ করেনি এই খাতসংশ্লিষ্ট তিন ব্যবসায়ী সমিতি। আর তাদের নিরাশ করেননি সারা দেশে চামড়া সংগ্রহকারী ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীরাও। কম দামেই চামড়া কিনেছেন তাঁরা।কাঁচা চামড়ার আড়তদারদের সমিতি, ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর প্রতিটি গরুর চামড়া গড়ে ৩০০ থেকে ৫০০ টাকা কমে বিক্রি হয়েছে।তবে ২০০৮ সালের পর থেকে প্রতিটি কোরবানির মৌসুমে একই অবস্থা চলছে। আন্তর্জাতিক বাজারে মন্দার অজুহাত দেখিয়ে ট্যানারির মালিকেরা কোরবানির ঈদের আগে বেশি দামে চামড়া কেনা সম্ভব নয়—এমন বক্তব্য দিয়ে থাকেন। তাই এবারও মাঠপর্যায়ের চামড়ার ক্রেতাদের যতটা সম্ভব কম দামে চামড়া কিনতে বলে দেওয়া হয়েছিল।ফলে ফড়িয়া কিংবা মৌসুমি ব্যবসায়ীরা কমদামে চামড়া কেনেন। লাভবান হন ট্যানারি মালিকেরা। কম দামে চামড়া সংগ্রহ করতে পারেন তাঁরা। এ ক্ষেত্রে ট্যানারি মালিকদের বক্তব্য হলো, চামড়ার রপ্তানি আদেশ কমে যাওয়ায় এমনিতেই তাঁরা লোকসানের মধ্যে আছেন। কয়েক শ কোটি টাকার চামড়া ট্যানারিতে পড়ে আছে। তাই বেশি দামে চামড়া কিনলে তাদের লোকসানের বোঝা আরও বাড়বে।এবারের দরদাম: ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, ঈদের দিন ঢাকায় জবাই হওয়া একটি ছোট গরুর চামড়া ৮০০ থেকে এক হাজার ২০০; মাঝারি আকারের গরুর চামড়া এক হাজার ৪০০ থেকে এক হাজার ৮০০ ও বড় গরুর চামড়া দুই হাজার থেকে দুই হাজার ৩০০ টাকায় কিনেছেন তাঁরা।আর মৌসুমি ব্যবসায়ীরা ঢাকার বাইরের বেশির ভাগ চামড়া কিনেছেন ৮০০ থেকে এক হাজার ২০০ টাকায়। তবে কিছু কিছু এলাকার চামড়া এক হাজার ৩০০ থেকে এক হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা জানান, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইলের গরুর চামড়া কিছুটা উন্নতমানের।গত বছর ঈদের দিন ছোট গরুর চামড়া এক হাজার থেকে এক হাজার ৫০০, মাঝারি এক হাজার ৫০০ থেকে দুই হাজার ২০০ আর বড় গরুর চামড়া দুই হাজার ২০০ থেকে তিন হাজার টাকায় কেনেন ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীরা। ঢাকার বাইরের গরুর চামড়া প্রতিটি এক হাজার থেকে এক হাজার ৭০০ টাকায় বেচাকেনা হয়েছে।প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চামড়ার মোট চাহিদার ৪৮ শতাংশ সংগ্রহ হয় কোরবানির ঈদে, ১০ শতাংশ রোজার ঈদে এবং শবেবরাত ও কালীপূজার সময় ২ শতাংশ করে পাওয়া যায়। বাকিটা আসে সারা বছরের জবাই করা পশু থেকে। আর চামড়াসংশ্লিষ্ট তিন সংগঠনের মতে, সারা বছর যত চামড়া সংগ্রহ হয় তার অর্ধেক আসে কোরবানি থেকে।এবার চামড়া ঠিক দামে সংগ্রহ করা হয়েছে বলে দাবি করেছেন আড়তদারদের সংগঠনের সভাপতি মোহাম্মদ আফতাব। তিনি প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চামড়া কিনতে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছিল। সে কারণে এবার কিছুটা কমদামে চামড়া কিনেছেনে মৌসুমি ব্যবসায়ীরা।’সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন অবশ্য স্বীকার করলেন দাম এবার বেশ কম। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকার ও ঢাকার বাইরের প্রতিটি চামড়া ৩০০ থেকে ৫০০ টাকা কমে কেনা হয়েছে।আবার এই দামকেও বেশি মনে করছেন ট্যানারি মালিকদের সমিতি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হুদা। তিনি প্রথম আলোকে বলেন, ‘দাম যতটা কম বলা হচ্ছে, ততটা কম না। প্রতি বর্গফুট চামড়ার দাম ৬০ টাকা পড়ছে। আর ছাগল-খাসির চামড়ার দাম পড়ছে ৩০ থেকে ৪০ ফুট।’চামড়াসংশ্লিষ্ট আরেক সংগঠন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি বেলাল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে যেভাবে চামড়ার মূল্যের দরপতন হচ্ছে তাতে করে বেশি দামে চামড়া কেনার সুযোগ নেই। এমনিতেই আমাদের চামড়ার কার্যাদেশ কমে যাচ্ছে। বিক্রি করতে না পারায় ট্যানারিগুলোতে ৫০০ থেকে ৬০০ কোটি টাকার চামড়া পড়ে আছে। এ অবস্থায় যে দামে চামড়া কেনা হয়েছে তা ঠিকই হয়েছে।’চামড়ার লক্ষ্যমাত্রা: চামড়াসংশ্লিষ্ট সংগঠনগুলো এ বছর কোরবানি হওয়া গরুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে ৪৫ থেকে ৫০ হাজার পিস। আর ছাগল-ভেড়া-খাসির লক্ষ্যমাত্রা ঠিক করে ১৭ থেকে ২০ লাখ পিস।মোহাম্মদ আফতাব ও শামসুল হুদার মতে, এবার গরুর চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। কারণ গরুর দাম কম হওয়ায় বেশি মানুষ এবার কোরবানি দিয়েছেন। তবে তাদের মত, ছাগল-খাসির চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। ধারণা করা হচ্ছে, ১৫ লাখ ছাগল-খাসির চামড়া সংগৃহীত হবে। কারণ এবার ছাগল কোরবানি কম হয়েছে। গরুর দাম কম হওয়ায় ছাগল কিনতে গিয়ে অনেকেই গরু কিনে এনে কোরবানি দিয়েছেন।গত বছর গরুর চামড়ার লক্ষ্যমাত্রা ছিল ৪০ লাখ। আর ছাগলের চামড়ার লক্ষ্যমাত্রা ছিল ১৫ লাখ। তবে আগের চেয়ে কোরবানি কম হওয়ায় সে বছর লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ শতাংশ কম গরুর চামড়া সংগৃহীত হয়।তবে এ বছর চামড়ার দাম কম থাকায় পাচারের আশঙ্কাও করছেন ট্যানারি মালিকদের কেউ কেউ।আড়তে বেচাকেনা: ট্যানারি মালিকেরা দুইভাবে চামড়া সংগ্রহ করেন। কিছু চামড়া সরাসরি কেনেন। আর বাকি চামড়া চকবাজারের পোস্তার আড়ত থেকে সংগ্রহ করেন।আড়তদারদের সমিতি বলছে, গতকাল পর্যন্ত ঢাকায় কোরবানি হওয়া সাড়ে চার লাখ গরু ও এক থেকে দেড় লাখ ছাগল-খাসির চামড়া পোস্তার আড়তগুলোতে এসে পৌঁছেছে।সমিতির সভাপতি মোহাম্মদ আফতাব বলেন, আগামী বুধবার থেকে পোস্তায় এই চামড়া বেচাকেনা শুরু হবে। এক সপ্তাহের মধ্যে তা শেষ হবে। এর পরই সারা দেশের কোরবানির চামড়া আসতে শুরু করবে। ওই চামড়া দুই মাস ধরে বিক্রি হবে।ট্যানারি অ্যাসোসিয়েশনের শামসুল হুদা জানান, দু-এক দিনের মধ্যে পোস্তায় বেচাকেনা শুরু হবে। তবে পুরোদমে চামড়া কেনা শুরু হবে আগামী শনিবার থেকে।