কোরবানির পশুর হাট থেকে রেকর্ড রাজস্ব আয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানির পশুর হাট থেকে এবার ২ কোটি ১০ লাখ টাকার রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এই আয় গত বছরের চেয়ে প্রায় ১৭ লাখ টাকা বেশি।
কেসিসি জানায়, ঈদের দিন সকাল পর্যন্ত মোট পশু বিক্রি হয়েছে ৮ হাজার ৪০৩টি। এর মধ্যে গরু ৬ হাজার ৭৩৭টি, ছাগল ১ হাজার ৬৫৭টি ও ভেড়া ৯টি। গত বছর ৭ হাজার ৬২৭টি গরু, ১ হাজার ৬১২টি ছাগল ও ৫টি ভেড়া মিলিয়ে ৯ হাজার ২৪৪টি পশু বিক্রি হয়েছিল। তার আগে ২০১৫ সালে মোট ৯ হাজার ৩২৪টি পশু বিক্রি থেকে ১ কোটি ৭৩ লাখ টাকা এবং ২০১৪ সালে ১০ হাজার পশু বিক্রি থেকে ১ কোটি ৫৪ লাখ ৪২ হাজার টাকার রাজস্ব আয় হয় কেসিসির।
কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. আরিফ নাজমুল হাসান বলেন, এবার গরুর দাম বেশি থাকায় গত বছরের চেয়ে সংখ্যায় কম বিক্রি হলেও রাজস্ব আয় বেশি হয়েছে।