কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যান্য বছরের মতো এবারও কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্ত করতে বাংলাদেশ ব্যাংক ও আইন প্রয়োগকারী সংস্থা সক্রিয় থাকবে।কেন্দ্রীয় ব্যাংক গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রতিবছর একটি চক্র কোরবানির পশুর হাটে জাল নোট ছড়িয়ে দেওয়ার জন্য সক্রিয় থাকে। নোট জালকারীদের এই অপতৎপরতা রোধকল্পে সারা দেশে সব সিটি করপোরেশন, পৌরসভা ও থানা পর্যায়ের অনুমোদিত কোরবানির পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক ও আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সহযোগিতায় বাণিজ্যিক ব্যাংকসমূহ বিরতিহীনভাবে জাল নোট যাচাইসংক্রান্ত সেবা প্রদান করবে।কোরবানির পশুর ক্রেতা-বিক্রেতা সবাইকে লেনদেনের সময় মেশিনের সাহায্যে নোট পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।উল্লেখ্য গত বছর কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার লেনদেনের সুবিধার্থে কয়েকটি ব্যাংক ভ্রাম্যমান এটিএম বুথ স্থাপন করেছিল।