কোরবানির হাটে জাল নোট শনাক্তকরণ যন্ত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ১৮০টি জাল নোট শনাক্তকরণ যন্ত্র দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ৮০টি ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ২৫টি যন্ত্র দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের অন্য অফিস থেকেও সংশ্লিষ্ট এলাকার আইন প্রয়োগকারী সংস্থাকে মোট ৭৫টি যন্ত্র সরবরাহ করা হয়।নোট জালকারী চক্রের তত্পরতা প্রতিরোধে এসব যন্ত্র বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সরবরাহ করা হয় বলে আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।এছাড়া তফসিলি ব্যাংকগুলো সারা দেশে পশুর হাটে জালনোট শনাক্তকরণ বুথ স্থাপন করবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। ঈদের আগের রাত পর্যন্ত বিনা মূল্যে নোট যাচাইসংক্রান্ত সেবা প্রদান করবে তফসিলি ব্যাংকগুলো।