কোরিয়া-বাংলাদেশ চেম্বারের নতুন নেতৃত্ব নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকর্ড গ্রুপের চেয়ারম্যান এস এম কামালউদ্দিন আবার কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়েছেন। ইয়াং ওয়ান গ্রুপের চেয়ারম্যান কিহাক সুং জ্যেষ্ঠ সহসভাপতি, ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নূর আলী সহসভাপতি, এম এম গ্রুপের এমডি এম এম ইসরাফিল মহাসচিব এবং উরি ব্যাংকের মহাব্যবস্থাপক ইউং জুন কিম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।এ ছাড়া মীর গ্রুপের এমডি মীর নাসির হোসেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল, স্যাংইয়ং অ্যাসোসিয়েটসের এমডি ডো কি পার্ক, আবদুল মোনেম লিমিটেডের ডিএমডি এ এস এম মাঈনউদ্দিন মোনেম, হ্যাসং করপোরেশনের এমডি ইউন হি, ইন্ট্রাকো গ্রুপের এমডি মো. রিয়াদ আলী, স্যামসাং ইলেকট্রনিকসের এমডি ক্যাং হিউন লি, দাইয়্যু ইন্টারন্যাশনাল করপোরেশনের মহাব্যবস্থাপক হিউন-সু কিম, জীসান গ্রুপের চেয়ারম্যান শাহাবউদ্দিন খান, এসকে নেটওয়ার্কসের কান্ট্রি ম্যানেজার কউন মিন কি কোরিয়া-বাংলাদেশ চেম্বারের পরিচালক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।