কোরিয়ায় পরিবেশ বান্ধব শিল্প সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার উলসান শহরে কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চতুর্থ পরিবেশবান্ধব শিল্প সম্মেলন। কোরীয় সরকারের বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়; কোরীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা; জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) এবং উলসান নগর কর্তৃপক্ষ যৌথভাবে তিন দিনের এ সম্মেলনের আয়োজন করেছে। এতে যোগ দিতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু কোরিয়া গেছেন।
সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘টেকসই শহরের জন্য সবুজ শিল্প’। এতে থাইল্যান্ড, ভিয়েতনাম, ইরান, ইথিওপিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী, জাতিসংঘসহ বিভিন্ন দেশের সরকার ও শিল্প প্রতিনিধি, নগরবিদ, শিক্ষাবিদ, পরিবেশ বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। তাঁরা শিল্প ও নগরের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, দক্ষতা সম্পদ, সবুজ প্রযুক্তি এবং ইকো-উদ্ভাবনের বিষয়ে মতবিনিময় করবেন।
বিজ্ঞপ্তি