কোরিয়ায় পরিবেশবান্ধব ব্যবসায় কর্মসূচিতে যোগ দিচ্ছেন খুলনার মেয়র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কোরিয়া-এশিয়া/প্যাসিফিক গ্রিন বিজনেস পার্টনারশিপ প্রোগ্রাম’ শীর্ষক এক পরিবেশবান্ধব ব্যবসায় কর্মসূচিতে যোগ দিচ্ছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। এ উদ্দেশ্যে তিনি আজ রোববার রাতে পাঁচ দিনের এক সফরে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে যাচ্ছেন।তাঁর সফরসঙ্গী হিসেবে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ পিইঞ্জ সেমিনারে উপস্থিত থাকবেন।