কোলোরেকটাল ক্যানসার সচেতনতায় অ্যাপোলো হসপিটাল ও রবির কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোলোরেকটাল ক্যানসারের সচেতনতায় গতকাল মঙ্গলবার অ্যাপোলো হসপিটালস ঢাকা ও রবি আজিয়াটা লিমিটেডের উদ্যোগে যৌথভাবে একটি সচেতনতা কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. শেখ এম আবু জাফর ও গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের কো-অর্ডিনেটর এবং সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান ভূঁইয়া কোলোরেকটাল ক্যানসার ও এর সচেতনতা বিষয়ে আলোচনা করেন। পরে একটি সমঝোতা চুক্তি হয়, যার মাধ্যমে রবি আজিয়াটা লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা অ্যাপোলো হসপিটালস ঢাকায় চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষায় ছাড় পাবেন। বিজ্ঞপ্তি