প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিভ ট্রি ফুডস লিমিটেড প্রথমবারের মতো ঢাকায় নিয়ে আসছে বিশ্বখ্যাত সুপার প্রিমিয়াম আইসক্রিম ব্র্যান্ড কোল্ড স্টোন ক্রিমারি। সম্প্রতি এই পণ্যের বিজ্ঞাপন কার্যক্রমের জন্য ওই কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম লিমিটেড ও বাঘের বাচ্চা ডিজিটাল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অলিভ ট্রি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আফতাব আহমেদ, হেড অব মার্কেটিং ও পিআর জিতু আহসান এবং অ্যাডকম ও বাঘের বাচ্চা ডিজিটালের পক্ষ থেকে অ্যাডকমের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।