কোহিনূর কেমিক্যাল কোম্পানির এজিএম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহিনূর কেমিক্যাল কোম্পানির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, ইনডিপেনডেন্ট পরিচালক লে. কর্নেল (অব.) কামাল আহমেদ, পরিচালক মো. আবুল খায়ের ও কোম্পানি সচিব মো. ফেরদাউস জামান।সভায় ২০১৩-১৪ অর্থবছরের জন্য লভ্যাংশ হিসেবে ২৫ শতাংশ বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।