কোহিনূর কেমিক্যাল কোম্পানির বিক্রয় ও বিপণন সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইয়েস! উই ক্যান’ স্লোগানে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন-২০১১ অনুষ্ঠিত হয়েছে।কক্সবাজারের একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত এই সম্মেলনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম, করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক এম এ খায়ের, বিক্রয় ও বিপণন বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আহমেদ, প্রধান কার্যালয়ের কর্মকর্তারাসহ সব পরিবেশক, মাঠপর্যায়ের ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সম্মেলনে ২০১০-১১ সালে মাঠ ও ব্র্যান্ড পর্যায়ে যেসব কর্মকর্তা ও কর্মী তিব্বত পণ্য বিক্রির ক্ষেত্রে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করেছেন, তাঁদের হাতে সনদ ও উপহার তুলে দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম। বিজ্ঞপ্তি।