কোহিনূর কেমিক্যালের সেলস অ্যান্ড মার্কেটিং কনফারেন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের হোটেল সি প্যালেসে ৫ আগস্ট অনুষ্ঠিত হয়েছে কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ‘অ্যানুয়াল সেলস অ্যান্ড মার্কেটিং কনফারেন্স-২০১৭’। কোহিনূর কেমিক্যালের পণ্য বিক্রির ক্ষেত্রে ২০১৬-২০১৭ অর্থবছরের মাঠ ও ব্র্যান্ড পর্যায়ে যেসব সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কর্মকর্তা ও কর্মী ১০০% টার্গেট অর্জন করেছেন, সেসব কর্মকর্তা ও কর্মীকে সার্টিফিকেট ও উপহার দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম। পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) এম এ খায়ের, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) এম জিয়াউল হাফিজ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি