কৌশলগত বিপণন বিষয়ে এনসিসি ব্যাংকের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউট সম্প্রতি ‘কৌশলগত বিপণন পদ্ধতি’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নূরুল আমিন প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ। কর্মশালার সমন্বয়ক ছিলেন এনসিসি ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জগদীশ চন্দ্র দেবনাথ।মোহাম্মদ নূরুল আমিন বিপণনে কর্মরত কর্মকর্তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, ব্যাংকের সেবাপণ্যসমূহ, বিশেষ করে পণ্যের সুবিধাসমূহ গ্রাহকের কাছে ভালোভাবে উপস্থাপন করতে হবে। বিজ্ঞপ্তি।