ক্যানসারের ওষুধ আমদানি ব্যয় কমবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসার চিকিৎসায় ব্যবহার্য অত্যন্ত ব্যয়বহুল ইমাটিনিব ক্যাপসুল ও নিলোটিনিব ওষুধ আমদানির সময় প্রযোজ্য অগ্রিম মূল্য সংযোজন কর (মূসক) দিতে হবে না। এটি ২০১৩-১৪ অর্থবছর থেকে কার্যকর করা হয়েছে।
আমদানি স্তরে চার শতাংশ হারে অগ্রিম মূসক দেওয়ার বিধান রয়েছে, যা ক্যানসারের ওষুধ আমদানিতে প্রত্যাহার করা হয়েছে। এদিকে ক্যানসার নিরাময়ের অন্য ওষুধ উৎপাদনে ও আমদানিতে মূসক অব্যাহতি সুবিধা ভোগ করছে সংশ্লিষ্টরা।