ক্যাফে ডি পারটেক্সের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর তেজগাঁও লিংক রোডের পারটেক্স ফার্নিচার শোরুমের দ্বিতীয় তলায় পারটেক্স স্টার গ্রুপের ইটালিয়ান রেস্টুরেন্ট ‘ক্যাফে ডি পারটেক্স’ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন গ্রুপের পরিচালক তাবাস্সুম কায়সার। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার, ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ, পরিচালক সাভেরা এইচ মাহমুদ। এ ক্যাফেতে ফাস্ট ফুড, স্ন্যাকস, কফিসহ বিভিন্ন ইতালিয়ান খাবার পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।