ক্যাশলিংকের নতুন ডিএমডি হলেন নওয়েদ ইকবাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওয়েদ ইকবাল সম্প্রতি ক্যাশলিংক বাংলাদেশ লিমিটেডে (সিবিএল) নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন।নওয়েদ ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং যুক্তরাজ্যের ন্যাশনাল কম্পিউটিং সেন্টার থেকে ডিপ্লোমাধারী। আর্থিক সেবা ও তথ্য খাতে তিনি ১৮ বছর ধরে কাজ করছেন। সিবিএল এবি ব্যাংক, ইউরোনেট ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড, নেটওয়ার্ল্ড বাংলাদেশ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের যৌথ মালিকানাধীন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সংক্রান্ত প্রতিষ্ঠান। সিবিএল বিভিন্ন ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে তার গ্রাহকদের এটিএম কার্ড, পিওএস ও মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে। বিজ্ঞপ্তি।