প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়েস্টিন হোটেলে গতকাল বৃহস্পতিবার এমআই সিমেন্ট ফ্যাক্টরি লি. (ক্রাউন সিমেন্ট) ও আইপিডিসির মধ্যে ‘হোম লোন’ শীর্ষক একটি চুক্তি হয়েছে। এর আওতায় বাড়ি নির্মাণের জন্য এখন থেকে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ‘ক্রাউন সিমেন্ট’ ব্যবহার করলে আইপিডিসি থেকে সহজ শর্তে দীর্ঘমেয়াদি হোম লোন নিতে পারবে। চুক্তি সই অনুষ্ঠানে বক্তব্য দেন ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আইপিডিসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোমিনুল ইসলাম। বিজ্ঞপ্তি