প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রাউন সিমেন্ট ক্রিকেট ফেস্টের পুরস্কার বিতরণ কার্যক্রম সম্প্রতি প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার এবং ক্রাউন সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ফেসবুক অ্যাপ-ভিত্তিক এই ক্রিকেট ফেস্ট তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম হন ওপেনিং সেশন থেকে মো. তাজুল ইসলাম, মিড সেশনের শিফাত সিদ্দিকী এবং কনক্লুডিং সেশন থেকে মো. তাবিয়া ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর মো. খবির উদ্দিন মোল্লা, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলমগীর কবির, ডিরেক্টর মো. মিজানুর রহমান মোল্লা প্রমুখ। বিজ্ঞপ্তি।