প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড এবং বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে। অ্যাডকমের কার্যালয়ে সম্প্রতি স্বাক্ষরিত এ চুক্তির মাধ্যমে এখন থেকে এম আই সিমেন্টের ব্র্যান্ড ক্রাউন সিমেন্টের সব ধরনের ক্যাম্পেইন, ব্র্যান্ডিং, বিজ্ঞাপন ও প্রচারণার দায়িত্ব পালন করবে অ্যাডকম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হাবিবুর রহমান মোল্লা এবং অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডকমের ডিরেক্টর শামসুন নাহার তারেক, ক্রাউন সিমেন্টের মার্কেটিং অ্যান্ড সেলসের জিএম শৈবাল সাহা প্রমুখ। বিজ্ঞপ্তি