প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আগামী দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। গত শনিবার তামিম ইকবাল ও ক্রাউন সিমেন্টের ব্র্যান্ড বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. সারোয়ার আলম চৌধুরী চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রাউন সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. খবির উদ্দিন মোল্লা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর কবির প্রমুখ। বিজ্ঞপ্তি