ক্রাউন সিমেন্টের ২০তম এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রাউন সিমেন্টের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের মুক্তারপুরে ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. খবিরউদ্দিন মোল্লা, অতিরিক্ত দুজন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর কবির ও মোল্লা মোহাম্মদ মজনু, পরিচালক মো. মিজানুর রহমান মোল্লা, মো. আলমাস শিমুল প্রমুখ। সভায় ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।