ক্রাউন সিমেন্টের ২১তম বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের (ক্রাউন সিমেন্ট) ২১তম বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে ফ্যাক্টরি প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। সভায় গত অর্থবছরের আর্থিক বিবরণী, পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, পরিচালকমণ্ডলীর নির্বাচন, নিরপেক্ষ পরিচালকমণ্ডলীর নিয়োগ এবং ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবদুর রউফ, ব্যবস্থাপনা পরিচালক মো. খবিরউদ্দিন মোল্লা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর কবির এবং মোল্লা মোহাম্মদ মজনুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। বিজ্ঞপ্তি।