ক্রিকেট ক্যারিয়ার: সুপার লিগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে

পেচাস গেম স্টুডিও একটি ঢাকাভিত্তিক ইন্ডি গেম ডেভেলপমেন্ট স্টুডিও বাজারে এনেছে নতুন ক্রিকেট গেম ক্রিকেট ক্যারিয়ার: সুপার লিগ। গত ১০ জুন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য এ গেম প্রকাশ করেছে জাপাক।
ক্রিকেট ক্যারিয়ার: সুপার লিগ পেচাস গেম স্টুডিওর তৈরি করা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য উদ্ভাবনী এক গেম। সিসি: এসএল বিশ্বের প্রথম এমন ক্রিকেট গেম, যেখানে প্লেয়াররা পাবেন ফিল্ড প্লেয়ার হিসেবে সুপার পাওয়ার এবং সঙ্গে ম্যানেজার হিসেবেও নিজের দল ও দলের অর্থ পরিচালনা করার সুযোগ।
বিশ্বজুড়ে শত শত গেমের মধ্যে থেকে আগামীর শ্রেষ্ঠ ২০ ইন্ডি গেমের একটি হিসেবে নির্বাচিত হওয়ার পর জাপাকের চোখে পড়ে পিজিএস। এরপরেই শুরু হয় পিজিএস ও জাপাকের পার্টনারশিপ এবং জাপাক হয়ে যায় এই গেমটির পাবলিশার। এই প্রথম বাংলাদেশে তৈরি একটি গেম আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং বিশ্বব্যাপী শ্রোতাদের জন্য আন্তর্জাতিক এক প্রকাশক দ্বারা প্রকাশিত হচ্ছে।

এসএল শুধু ক্লাব ম্যানেজমেন্ট এবং ক্রিকেট ম্যাচ খেলার জন্য অনন্য এক হাইব্রিড গেম তৈরি করেনি, সঙ্গে এনেছে ভিন্নরূপের খেলা: সুপারশটস ও সুপার বলস। যখন খেলোয়াড়েরা ক্রমাগতভাবে ব্যাট বা বল করে, একটি সুপার মিটার চার্জ আপ হয়। এটা একবার চার্জ হয়ে গেলে একটি সুপার পাওয়ারের শট বা বল ব্যবহার করার সুযোগ থাকে, যার অ্যাকশন যেকোনো হলিউড অ্যাকশন চলচ্চিত্রের জন্য উপযুক্ত হবে।
একটি শক্তিশালী দল নির্মাণের জন্য ক্লাবের ম্যানেজার হিসেবে প্লেয়ারকে খেলোয়াড় কিনতে ও বিক্রি করতে হবে, ক্লাবের অর্থ পরিচালনা করতে হবে, খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে হবে। মাঠের মধ্যে খেলোয়াড়েরা ম্যাচটি অটোসিম্যুলেট করতে পারবে অথবা তারা নিজেরাও দলের যেকোনো খেলোয়াড়কে বেছে নিয়ে ম্যাচ খেলতে পারবে। গেমটি খেলতে যা প্রয়োজন: অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন, ১.৫ জিএইচ ডুয়েল কোর/১.২ জিএইচ কোয়াড কোর সিপিইউও ২ জিবি র্যাম। গেমটি ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে (https://play.google.com/store/apps/details?id=com.zapak.cc.superleague&hl=en>)
গ্রিড পাজল নামের একটি পাজল গেম ও ২টি ক্রিকেট গেম (ক্রিকেট ক্যারিয়ার: বিগিনিংস ও ক্রিকেট ক্যারিয়ার: ওয়ার্ল্ড কাপ) বাজারে আনার পর, পিজিএসের লক্ষ্য এখন ভিন্ন রকমের সিম্যুলেশন, স্পোর্টস ও স্ট্র্যাটেজি গেম ডেভেলপ করা। বিস্তারিত জানতে: <http://www.pechasgamestudios.com>
Zapak.com, ভারতের শীর্ষ স্থানীয় অনলাইন গেমিং গন্তব্য, যেখানে রয়েছে ২৫০০-এর বেশি ফ্রি গেম, ১০ মিলিয়ন নিবন্ধিত ব্যবহারকারী এবং প্রতি মাসে ২ মিলিয়ন গেমপ্লে। জাপাক শীর্ষ স্থানীয় বিনোদন এবং টেলিকম সংস্থা যেমন ইউনিভার্সাল স্টুডিও, কার্টুন নেটওয়ার্ক, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া সেলুলারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাতে ভারত এবং সারা বিশ্ব থেকে অনলাইন আসতে থাকা আগামী বিলিয়ন ব্যবহারকারীরা একটি মজাদার গেমিং অভিজ্ঞতা পায়। বিখ্যাত ক্রিকেট গেমগুলোর মধ্যে থেকে গুজরাট লায়ন্স ২০১৭-এর মতো বলিউডের ব্লকবাস্টার গেমস খেলতে জাপাক একমাত্র গন্তব্য, যেখানে থাকছে একাধিক বিভাগে সীমাহীন গেমস! বিশ্বব্যাপী প্লেয়াররা অনুভব করে উদ্দীপনা, আশ্চর্যজনক উচ্চ স্কোর অর্জন করে, বন্ধুদের চ্যালেঞ্জ করে এবং ভারতের বৃহত্তম গেমস কালেকশনের মধ্যে একটিতে প্রতিদ্বন্দ্বিতা করে। জাপাক রিলায়েন্স বিনোদন ডিজিটালের একটি বিভাগ। আরও জানতে, www.Zapak.com. বিজ্ঞপ্তি