ক্রিকেটার নাসিরের নামে সুগন্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের নামে বাজারে এল সুগন্ধি। নাসির হোসেনের নামের আদ্যক্ষর এনএইচ ও জাতীয় দলে তাঁর জার্সি নম্বর ৬৯ মিলিয়ে সুগন্ধিটির ব্র্যান্ড নাম রাখা হয়েছে এনএইচ ৬৯। 

এই সুগন্ধি বাজারে এনেছে উইমেন্স ওয়ার্ল্ড কসমেটিকস নামের দেশি একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে কোনো ক্রীড়াবিদের নামে সুগন্ধি বাজারজাত এটাই প্রথম।
আজ সোমবার রাজধানীর নিকুঞ্জের একটি হোটেলে এই সুগন্ধি বাজারজাত করণের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানে নাসির হোসেন, ওয়ানডে ও টি-টুয়েন্টি জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও অলরাউন্ডার সাকিব আল হাসানসহ কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন।
আর এনএইচ ৬৯ নামের এই সুগন্ধির দাম রাখা হয়েছে ১৯৫০ টাকা।